মালদায় বেসরকারি সংস্থার ভল্ট ভেঙে আড়াই লক্ষ টাকা লুট - The News Lion

মালদায় বেসরকারি সংস্থার ভল্ট ভেঙে আড়াই লক্ষ টাকা লুট




দি নিউজ লায়ন ;    একটি বেসরকারি সংস্থার অফিসের গেট ভেঙে প্রায় আড়াই লক্ষ টাকা লুট করলো দুষ্কৃতীরা।  বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার নারায়ণপুর এলাকায় । শুক্রবার সকালে অফিস খুলতে এসেই ওই সংস্থার কর্মীদের নজর এই বিষয়টি আসে। 


এই ঘটনার খবর পেয়ে তদন্তে যায় পুরাতন মালদা থানার পুলিশ । টাকা রাখার ভোল্টি গ্যাস কাটার দিয়ে কাটা হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। এমনকি জানালার গ্রিল কেটে দুষ্কৃতীরা অফিসের ভেতরে ঢুকে লুটপাট চালিয়েছে বলে জানতে পেরেছে পুলিশ। এই ঘটনার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুরাতন মালদা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নারায়ণপুর এলাকায় একটি অনলাইন সংস্থার মাধ্যমে বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী সরবরাহ করার অফিসটি রয়েছে। 


শুক্রবার সকালে ওই অফিসের কয়েকজন কর্মীরা এসে দেখতে পান দরজা ভাঙা। পিছনে জানলার গ্রিল কাটা । এরপরই খবর দেওয়া হয় পুলিশকে। পরে পুলিশকে জানানো হয় অফিসে টাকা রাখার ভল্ট ভেঙে আড়াই লক্ষ টাকা লুট করেছে দুষ্কৃতীরা। ওই বেসরকারি সংস্থার টিম লিডার দেবব্রত ঘোষ জানিয়েছেন, এই ধরনের ঘটনা বিগত দিনের এলাকায় ঘটে নি। 


এদিন সকালে অফিসে এসে দেখতে পায় দরজার একটি অংশ ভাঙ্গা রয়েছে। অফিসের ভেতরে টাকা রাখার ভোল্টটি ভাঙ্গা অবস্থায় পড়ে রয়েছে। জানলার একটি অংশ কাটা অবস্থায় রয়েছে। আমাদের অনুমান জানালার গ্রিলের নেট কেটে দুষ্কৃতীরা ভিতরে ঢুকে লুটপাটের ঘটনাটি ঘটিয়ে থাকতে পারে।


 আড়াই লক্ষ টাকার লুটের পাশাপাশি প্রচুর সামগ্রী ও নষ্ট করেছে দুষ্কৃতীরা। পুরো বিষয়টি নিয়ে পুরাতন মালদা থানার পুলিশকে লিখিত অভিযোগে জানানো হয়েছে। এদিকে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট থানার পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.